মেলায় ওয়ালটনে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

১৩ জুলাই, ২০১৯ ১৫:৪৬  
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ল্যাপটপ মেলায় ওয়ালটন ল্যাপটপ ও ডেস্কটপ ও অন্যান্য এক্সেসরিজ ক্রয়ে মডেল-ভেদে মিলছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে। এছাড়াও, ডিজিটাল রেজিস্ট্রেশন করে ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ এবং কম্পিউটারসহ সব এক্সেসরিজে ক্রেতারা ছয় শতাংশ ডিসকাউন্ট পাচ্ছে। ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, মেলা থেকে কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডিজাইন, সিমুলেশন অ্যান্ড গেমিং ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ৬৯ হাজার ৯৫০ ও ৭৯ হাজার ৯৫০ টাকা দামের ওই দুই সিরিজের ল্যাপটপ মূল্য ছাড়ের আওতায় ক্রেতারা মাত্র ৫২ হাজার ৪০০ এবং ৫৯ হাজার ৯৫০ টাকায় কিনতে পারবেন। এ ছাড়া ট্যামারিন্ড সিরিজের তিন মডেলের ল্যাপটপে ১৫, প্যাশন ও প্রিলুড সিরিজের সব মডেলের ল্যাপটপে ১২ শতাংশ করে মূল্য ছাড় মিলবে। এর ফলে মাত্র ১৭ হাজার ৫০০ টাকায় পাওয়া যাবে দেশে তৈরি ওয়ালটন ল্যাপটপ। পাশাপাশি, সব মডেলের ডেক্সটপ এবং মনিটরে ১০ শতাংশ এবং অন্যান্য এক্সেসরিজ (কিবোর্ড, মাউস, পেনড্রাইভ, মেমোরি কার্ড, ইয়ারফোন, র‌্যাম এবং ওয়াইফাই রাউটার) কেনায় ১৫ শতাংশ মূল্য ছাড় পাবে ক্রেতারা।